২৪ এপ্রিল ইমানুয়েল মাখোঁর ভাগ্য নির্ধারণ
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট না পাওয়ায় আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় বা রানঅফে গড়াচ্ছে নির্বাচন। সেদিন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের ভাগ্য নির্ধারণ হবে।
বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রোববার প্রথম রাউন্ড ভোটে মাখোঁ ২৮ থেকে ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। আর লে পেন পেয়েছেন ২৩ থেকে ২৪ দশমিক ৪ শতাংশ ভোট।
০৮:৪৮ এএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার